. .
.

যশোরে এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক

সুমন ঘোষ যশোর 

যশোরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক আলেয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে ও আবু তাহেরের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের পাশ দিয়ে যশোরগামী “জাহিদ জে এন সুপার” নামের একটি লোকাল বাসে তল্লাশি চালান ডিএনসির সদস্যরা।
তল্লাশির একপর্যায়ে আলেয়া বেগমের কাছে থাকা ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে যশোরে নিয়ে আসা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--