. .
.

ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত 

আল মুজাহিদ
 ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি 

বৈশ্বিক চলমান সংকট মোকাবেলা ও সুষ্ঠভাবে জ্বালানি তেল বিতরণ করতে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ জরুরী সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাফফাত আরা সাঈদ। 

জরুরী সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১০ টি তেলপাম্প মালিক - প্রতিনিধি, ট্যাগ অফিসারসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ। জরুরী সভায় জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে মোবাইল কোটের মাধ্যমে কঠোর অবস্থান, হেলমেটসহ গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ( সকলের জন্য) সাথে রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা মোটরসাইকেল কাগজপত্র পরীক্ষা করা, কৃষি সেচকাজে নিয়োজিত কৃষকের ডিজেল নিশ্চিত করা, পাম্প কর্মচারীদের পোশাক পরিধান, নাভারণ ইউনিয়নের পাম্পগুলোতে ট্যাগ অফিসার বাড়ানো হয়েছে।  এ ছাড়া বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষা করতে ও অবৈধভাবে তেল মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আগামী ১০ এপ্রিল শুক্রবার থেকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সাফফাত আরা সাঈদ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে জানিয়েছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--