. .
.

ঝিকরগাছায় জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ঝিকরগাছায় জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত 

আল মুজাহিদ
 ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি 

যশোরের ঝিকরগাছায় জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ( শুক্রবার) দিনব্যাপী  উপজেলা জামায়াতের আয়োজনে এ অগ্রসর কর্মী শিক্ষাশিবির লাউজানী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। 

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন যশোর - ২ ( চৌগাছা - ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। 

ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম,  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ। 

 অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, রেজাউল ইসলাম, মাওলানা আনারুল ইসলাম,অধ্যাপক আলমগীর কবির,অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ । 

এ সময় অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দেড় শতাধিক অগ্রসর কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--