. .
.

পারিবারিক বিরোধে বৃদ্ধ বাবা গুরুতর আহত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

পারিবারিক বিরোধে বৃদ্ধ বাবা গুরুতর আহত

তৌহিদ সরোয়ার স্টাফ রিপোর্টারঃ 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর ছেলে মোঃ সোহেল প্রামানিক (৪১) ভেড়ামারা থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে জানান, গত ১৩ জুন ২০২৬ বিকাল আনুমানিক ৫ ঘটিকার দিকে মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় (বিশ্বাসপাড়া) এলাকায় তার বাবা মোঃ বিশু প্রামানিকের সঙ্গে বিবাদীদের কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, মোঃ নিরব (২১) নামে এক ব্যক্তি পূর্ব বিরোধের জেরে প্রথমে বাড়িতে প্রবেশ করে এবং  ধারালো কোদাল দিয়ে মাথায় আঘাত  করে। এতে বিশু প্রামানিক গুরুতর আহত হন। এরপর তাকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নেয় বলে দাবি করা হয়। হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে।

স্থানীয়রা আহত অবস্থায় বিশু প্রামানিককে উদ্ধার করে ভেড়ামারা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--