. .
.

লাউজানী হাইস্কুল মাঠে জলাবদ্ধতা সৃষ্টি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

লাউজানী হাইস্কুল মাঠে জলাবদ্ধতা সৃষ্টি 

আল মুজাহিদ
 ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি 

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের  লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দিবাগত রাত ৮ এপ্রিল ( বুধবার) হালকা বৃষ্টিতে এ অবস্থা হয়ে গেছে । 

সরজমিনে যেয়ে দেখা যায়, মাঠ কানায় কানায় জলাবদ্ধতা তৈরি হয়েছে । পানি পুরো মাঠে বেঁধে আছে যা বের হচ্ছে না এবং দূষিত অবস্থার সৃষ্টি করেছে। এ ধরণের দূষিত পানি থেকে রোগ- বালায় বাঁধার সম্ভাবনা রয়েছে। 

এলাকাবাসীরা  জানান,এ মাঠে বারো মাস প্রত্যাহিক দিনে খেলাধুলা হয় এমনি বিভিন্ন বড় ও মিনি টুর্নামেন্টের আয়োজনে করা হয়। এতে এই স্কুল মাঠটি সবসময় আনন্দময় ও খেলাধুলার ভিতরে পরিপূর্ণ থাকে। এমনকি এই মাঠে ইসলামিক, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু অল্প বৃষ্টিতেই যেন এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

এ বিষয়ে লাউজানী স্পোটিং ক্লাবের সভাপতি আলামিন হোসেন রানা  জানান,দীর্ঘদিনের সমস্যা এটি অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধা সৃষ্টির মূল কারণ বিভিন্ন দোকান থেকে ময়লা এসে বাজারের কালভার্টের নিচে বেঁধে থাকে যার ফলে বৃষ্টিতে ড্রেনে পানি বেঁধে যায় । আরো জানান, মাঠে জলাবদ্ধাতা সৃষ্টি হলে ও এলাকার সেচ্ছাসেবকরা মিলে পানি নিষ্কাশন করে। কিন্তু এখন যে দূষিত পরিবেশ সৃষ্টি হয়েছে যা আর নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। তিনি দ্রুত সময়ে পানি নিষ্কাশনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--