যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
সুমন ঘোষ যশোর
অধ্যাপক নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কাজের আহ্বান
যশোর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবগঠিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোববার দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানের নেতৃত্বে নেতাকর্মীরা অধ্যাপক নার্গিস বেগমের বাসভবনে যান। সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অধ্যাপক নার্গিস বেগম নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য অটুট রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে ছাত্ররাজনীতিকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে হবে। তরুণ নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল যশোর জেলা ছাত্রদলের এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..