. .
.

‎ফুলতলা উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মোহাম্মদ আলী আসগার লবি সহ স্থানিয় নেতৃবৃন্দ

‎ফুলতলা উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

‎মোঃসাদ্দাম মিয়া
‎উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
‎
‎খুলনার ফুলতলা উপজেলা আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) বিকাল ৩ ঘটিকার সময় ফুলতলা স্বাধীনতা চত্বরে আয়োজিত এ জনসভায় ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক জনাব শেখ আবুল বাশার এর সভাপতিত্বে  জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আলহাজ্ব আলী আজগর লবি।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান মন্টু আহবায়ক খুলনা জেলা বিএনপি, ডঃ গাজী আব্দুল হক,সাবেক সংসদ সদস্য খুলনা ৫, আলহাজ্ব শেখ ইকবাল হোসেন সহ-সভাপতি খুলনা মহানগর বিএনপি, জনাব ইবাদুল হক রুবায়েত আহবায়ক  খুলনা জেলা যুবদল; জনাব সরদার সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক ফুলতলা উপজেলা বিএনপি, 
‎জনাব মনির হাসান টিটো সদস্য সচিব ফুলতলা উপজেলা বিএনপি। 
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এর  বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎নির্বাচনী জনসভাটি ফুলতলা স্বাধীনতা চত্বর  কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত ভোটারদের প্রতি আহ্বান জানান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আলী আজগর লবি ফুলতলা উপজেলার সার্বিক উন্নয়ন, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন, বন্ধ হয়ে যাওয়া জুট মিল পুনরায় চালু করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ফুলতলা উপজেলা বাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি সহযোগিতা কামনা করেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--