. .
.

যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সুমন ঘোষ যশোর 

যশোর জেলায় খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। সভায় উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে খুন ও ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে জেলায় ৬টি খুনের ঘটনা ঘটেছে, যা মার্চে ছিল ৩টি। একই সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৮টিতে, যেখানে আগের মাসে ছিল ৬টি। এছাড়া নারী নির্যাতনের আরও ২৩টি ঘটনা এবং মানবপাচারের ২টি মামলা রেকর্ড করা হয়েছে।
সভায় জানানো হয়, এপ্রিল মাসে পুলিশ আক্রান্ত হওয়ার একটি ঘটনা ঘটেছে। পাশাপাশি ২টি সিঁধেল চুরির ঘটনাও নথিভুক্ত হয়েছে, যা আগের মাসে ছিল না।
তবে অস্ত্র, বিস্ফোরক ও মাদকসংক্রান্ত মামলার সংখ্যা কিছুটা কমেছে। এপ্রিল মাসে অস্ত্র আইনে ২টি এবং বিস্ফোরক আইনে ১টি মামলা হয়েছে। মার্চে এ সংখ্যা ছিল যথাক্রমে ৫ ও ৩টি। একইভাবে মাদক মামলার সংখ্যা ১১৯ থেকে কমে ১০২টিতে নেমে এসেছে।
সভায় অংশ নেওয়া সদস্যরা বলেন, জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিডিএলজি ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের কর্মকর্তারা এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--