. .
.

ঝিকরগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ঝিকরগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আল মুজাহিদ
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি 

ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বারোপ করে বলেছেন,বিজ্ঞান ও প্রযুক্তির সৃষ্টিশীল উদ্ভাবনী চেতনা ও মেধার বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তিকে সদ্ব্যবহার করতে হবে। তবেই সকল ক্ষেত্রে উন্নতি করা সম্ভব। তিনি বলেন  প্রযুক্তিকে কাজে লাগানো ছাডা কাঙ্খিত উন্নতি করা সম্ভব নয়।  
তিনি বৃহস্পতিবার (০৯এপ্রিল) সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। 

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 
শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বায়োগ্যাস প্লান্ট, রোবটিক,সোলার প্যানেল, গ্রীন এনার্জি ও সোলার ইলেকট্রিসিটি ইত্যাদি উদ্ভাবন প্রদর্শন করেন। তিনি বিজ্ঞান ও কুইজ প্রতিযোগীদের প্রদর্শনী স্টল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরা প্রযুক্তিগত তাদের উদ্ভাবন বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে। 

ঝিকরগাছা উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামানের সঞ্চালনায় 

অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম,পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার মো: গোলাম কাদির, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা প্রকৌশলী, সমাজসেবা অফিসার,পল্লী উন্নয়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা সহকারি কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঝিকরগাছা সরকারি এমএল হাই স্কুল, বদরুদ্দিন (বিএম) মুসলিম হাই স্কুল, পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, আকিজ কলেজিয়েট স্কুল, আলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--