. .
.

কেশবপুর জেলি দিয়ে তৈরি হচ্ছে নকল দুধ র‍‍্যাব ভোক্তার যৌথ অভিযান

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

কেশবপুর জেলি দিয়ে তৈরি হচ্ছে নকল দুধ র‍‍্যাব ভোক্তার যৌথ অভিযান 

তুহিন হোসেন যশোর জেলা প্রতিনিধি প্রতিনিধি

যশোর জেলার কেশবপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান এতে ভেজাল দুধ উৎপাদন বিপুল পরিমাণ কেমিক্যাল নকল দুধ উৎপাদনের সরঞ্জাম ও সোডা পায় টিমটি সোমবার (৬ এপ্রিল) উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামের ঘোষ পাড়ায় এ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। পরবর্তীতে নকুল চন্দ্র ঘোষের ছেলে গোবিন্দ ঘোষ কে ৫ হাজার টাকা এবং অনাথ ঘোষের ছেলে অপু ঘোষকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে ফুলতলা প্রতিদিন পত্রিকা প্রতিনিধিকে যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন
গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযান ভেরচী  গ্রামের ঘোষ পাড়ায় গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করার  বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ এবং ৪৩ ধারা মোতাবেক ২ লক্ষ ৫ হাজার টাকা  জরিমানা আদায় করা করা হয়। তিনি  জানান শিশু খাদ্য ভেজাল যা সম্পূর্ণ আইন বিরোধী সর্বোচ্চ অন্যায় আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে  প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা  প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। 
এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ সমূহ উদ্ধার অপুর্বক জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন যশোর র‍‍্যাব ৬ মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। স্যানিটারি ইন্সপেক্টর সুশাসন সহ সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--