. .
.

তিন কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ইসমাইল হোসেন (৩১)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি যানবাহন তল্লাশি করে ইসমাইল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) আহসান হাবিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ইসমাইল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।
এ ঘ

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--