. .
.

কাজিপুরে যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ,

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

কাজিপুরে যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ, জরিমানা
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন লঙ্ঘনের দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৩টার দিকে উপজেলার সোনামুখী বাজারের পূর্বপাশে রৌহাবাড়ি এলাকায় অবস্থিত এসআর ফুয়েল ডিস্ট্রিবিউশনে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে সংরক্ষণ করা ৫টি ড্রাম থেকে আনুমানিক ১,০৩২ লিটার পেট্রোল এবং ৪টি ড্রাম থেকে ৬৯৬ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব জ্বালানি জব্দ করে সরকারি নির্ধারিত মূল্যে পাম্পের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এ সময় পেট্রোলিয়াম আইন ধারা ভঙ্গের দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ কার্যক্রম দমন এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--