. .
.

যশোরে রিকশাচালকে হত্যার পর রিক্সা ছিনতাই .......................

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo



যশোরে রিকশাচালকে হত্যার পর রিক্সা ছিনতাই 
.......................

সুমন ঘোষ 
যশোর 
বিস্তারিত কমেন্ট সেকশনে



যশোরে এক রিকশাচালককে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  রোববার  সন্ধ্যা  ৮টার দিকে যশোর সদর উপজেলার ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় এ ঘটনা ঘটেছে
নিহত মোঃআলমগীর (৫৫) চাচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। বর্তমানে ঝুমঝুমপুর নীলগঞ্জ শ্মশানের পাশের একটি বাসায় বসবাস করছেন। 
স্থানীয় সূত্র জানায় সন্ধ্যা  ৮টার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোডে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী গোলাম রাব্বি তাকে উদ্ধার করে যশোর২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা রিকশা ভাড়া করে আলমগীরকে ওই এলাকায় নিয়ে যায়। পরে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোতোয়ালি  থানার ইন্সপেক্টর তদন্ত মোঃকাজী বাবুল হোসেন ,বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--