. .
.

যশোরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন
সুমন ঘোষ যশোর 

যশোরে কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চাল সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহ কার্যক্রমকে সফল করতে “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে যশোরে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষক, খাদ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। কৃষকদের ঘাম ও পরিশ্রমের ফলেই দেশের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে। তাই সরকার কৃষকদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে তাদের স্বার্থ সংরক্ষণে কাজ করছে।
তিনি আরও বলেন, বোরো মৌসুমে কৃষক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং মধ্যস্বত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে খাদ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম, জনাব দেলোয়ার হোসেন খোকন, জনাব মোঃ সেফাউর রহমান এবং জনাব মোঃ শাহরিয়ার হক। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কৃষকদের উৎসাহিত করতে সময়মতো ধান সংগ্রহ ও অর্থ পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আশেক হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার ঘোষিত নীতিমালা অনুসরণ করে সুষ্ঠু ও নির্ধারিত মান বজায় রেখে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় তিনি কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, খাদ্য বিভাগ, কৃষি বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মিল মালিক, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
জানা গেছে, চলতি মৌসুমে যশোর জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে। খাদ্য বিভাগ জানিয়েছে, সরকারের নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--