. .
.

যশোর শেখহাটি এলাকায় যুবককে কুপিয়ে জখম এবং লুটপাটের অভিযোগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo



যশোর শেখহাটি এলাকায় যুবককে কুপিয়ে জখম এবং লুটপাটের অভিযোগ

বাপ্পী,যশোর


শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার শেখহাটি জামরুল তলা এলাকায় এই ঘটনা ঘটে।পূর্ব শত্রুতার জেরে ফয়সাল হোসেন (১৮) নামের এক যুবকের বাড়িতে ঢুকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। এ সময় ওই যুবকের বাড়ি থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটেরও  অভিযোগ উঠেছে। আহত ফয়সাল ওই এলাকার সবুজ হোসেনের ছেলে।

স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে উপশহর এফ ব্লক (কলাবাগান বস্তি) এলাকার আব্দুল শেখের ছেলে মামুন (৩৫) ফয়সালের বাড়িতে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মামুন ধারালো চাকু দিয়ে ফয়সালের ডান পায়ের উরু ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় ঘর থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্ত মামুন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আহত ফয়সালকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--