. .
.

ভ্রাম্যমাণ আদালতে ৫ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ভ্রাম্যমাণ আদালতে ৫ লাখ টাকা জরিমানা
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
 সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ও দুটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমিতে পুকুর খনন এবং পরিবেশের ক্ষতি করার অভিযোগে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার ফলে ফসলি জমির ক্ষতি এবং আশপাশের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নজরে আসলে প্রশাসন সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের অবৈধ খনন কার্যক্রম পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
প্রশাসন আরও জানিয়েছে, অবৈধ পুকুর খনন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা ও পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--