. .
.

রায়গঞ্জে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান,

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


রায়গঞ্জে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান, 
মো: সুলতান মাহমুদ, 
সিরাজগঞ্জ প্রতিনিধি :


রায়গঞ্জে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৬ ভাটাকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র‌্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে ছয়টি ভাটাকে জরিমানা করা হয়। জরিমানাকৃত ভাটাগুলো হলো—মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স আরএফবি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--