গাড়াখোলা মাছ বাজার সমিতির উদ্যোগে মানববন্ধন
ফুলতলা উপজেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া
ফুলতলা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
খুলনা জেলার ফুলতলা উপজেলার গাড়াখোলা মাছ বাজার সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েম হোসেন নয়ন, সহকারী পাবলিক প্রসিকিউটর, মহানগর দায়রা জজ আদালত। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাড়াখোলা মাছ বাজার সমিতির সভাপতি লুৎফর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জনাব ফিরোজ মোল্লা, শিপলু গাজী, ফিরোজ শেখ, প্রবীর হাওলাদারসহ অন্যান্য সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল শেখ, মোঃ মোতালেব হোসাইন তারেক,সিনিয়র যুগ্ন আহবায়ক ২নং দামোদর ইউনিয়ন,
মানববন্ধনে প্রধান অতিথি কায়েম হোসেন নয়ন বলেন, এলাকার মাছ ব্যবসায়ীদের ঘেরে প্রতিনিয়ত একদল সন্ত্রাসী বিষ প্রয়োগ করছে এবং এলাকায় মাদক এখন সমাজে মহামারী আকার ধারণ করেছে। এই অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
অন্যান্য বক্তারা বলেন, ঘেরে বিষ প্রয়োগের ফলে অনেক মাছ ব্যবসায়ী সর্বস্বান্ত হচ্ছেন এবং মাদক সিন্ডিকেটের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে। বক্তারা অভিযোগ করেন, এই মাদক সিন্ডিকেট ও বিষ প্রয়োগের সঙ্গে এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত রয়েছে এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
এ জাতীয় আরো খবর..