. .
.

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ডিকু গ্রেফতার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ডিকু গ্রেফতার
সুমন ঘোষ যশোর 

যশোর শহরের খড়কি এলাকার আলোচিত ডিকু বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি আক্তারুজ্জামান ডিকুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে শহরের কাজীপাড়া আমতলা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থাকা একটি মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. নাসির উদ্দিন জানান, আদালতের জারি করা ওয়ারেন্ট অনুযায়ী আক্তারুজ্জামান ডিকুকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় খড়কি এলাকায় প্রভাব বিস্তার করে চলতেন ডিকু। ওই এলাকায় তার নেতৃত্বে একটি শক্তিশালী বাহিনী গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।
সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও তার বাহিনীর সদস্যদের তৎপরতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ডিকুর গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন অনেকেই।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--