এক যুগ পার হলেও সংষ্কার হয়নি উপকূল রক্ষা বেঁড়িবাধ, দূর্ভোগে এলাকাবাসী
কয়রা(খুলনা) প্রতিনিধি : ফরহাদ হোসেন
খুলনার কয়রায় দীর্ঘদিন সংস্কারের না করায় পাওবোর সড়কে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। খানাখন্দ আর ভাঙ্গচোরা সড়কের কারণে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
যানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের ৫নং কয়রা গ্রামের নদীরক্ষা বাঁধ (গ্রামীন সড়ক) বহু বছর ধরে সংস্কার হয়নি।নব্বইয়ের দশকে নির্মিত নদী রক্ষা বাঁধটি ২০০৯ সালে সৃষ্ট ঘূর্নিঝড় আইলায় ক্ষতবিক্ষত করে। নদী ভাঙনের কারণে বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। পরবর্তীতে দীর্ঘদিন পরে স্থানীয়দের সহযোগীতায় বাঁধ আটকাতে সক্ষম হয়। তার কিছু দিন পর পানিউন্নয়ন বোর্ড (পাওবো) রাস্তাটি সংস্কার করে। ২০১৩ সালের দিকে নাদী ভাঙন ঠেকাতে ৫,শ মিটার ভাঙন এলাকায় সিসি ব্লক বসানোর উদ্যোগ নেয় পাওবো। কিন্তু দীর্ঘদিন হওয়ায় বৃষ্টি আর জলোচ্ছ্বাসের কারণে বাঁধের ভেতরের সাইড থেকে মাটি সরে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছ । এর দিটি স্থান দিয়ে ঘোগের সৃষ্টি হয়ে নদীর পানি ভেতরে প্রবেশ করে জোয়ারের সময়। এদিকে সিসি ব্লক বসানোর ১যুগের ও বেশি সময় পার হয়েছে কিন্তু ধীরে ধীরে ব্লকের টেম্পারিং নষ্ট হয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। ১যুগের বেশি সময় পার হলেও সংষ্কারের উদ্যোগ নেয়নি কতৃপক্ষ।
আজ শনিবার(৪জুলাই) সরেজমিন দেখা গেছে, ৪নং লঞ্চঘাটের দক্ষিন পাশে সিসি ব্লক হয়তে স্লুইসগেট অভিমুখী প্রায় ৮শ মিটার বেঁড়িবাধ ১ যুগের ও বেশি সময় সংষ্কার হয়নি, দূর্ভোগ। বাঁধের ভেতরের অংশে নেই কোন মাটি, সিসি ব্লাকের টেম্পারিং নষ্ট হওয়ায় খানাখন্দ সৃষ্টিতে চলাচলে বাড়ছে দূর্ঘটনা
স্থানীয় বাসিন্দারা রফিকুলের ভাষ্য , এই রাস্তাটি পানিউন্নয়ন বোর্ডের আওতায় হওয়ায় ইউনিয়ন পরিষদ ও এখানে কাজ করতে চায়না। রাস্তাটি সংষ্কার করা হলে স্কুল কলেজের কোমলমতি শিশু ও রোগি সহজে যাতায়ত করতে পারবে।
আরেক বাসিন্দা শাহ- আলমস বলেন, দীর্ঘদিন হওয়ায় সিসি ব্লকের আবরণ উঠে তৈরি কয়েছে খানাখন্দের। প্রতিনিয়ত বাড়ছে চলাচলে দূর্ঘটনা। বিশেষ করে গোলাম সরদারে বাড়ি থেকে স্লুইসগেট পর্যন্ত মাটি দিয়ে সংষ্কার না করা হলে বর্ষা মৌসুমে বড় জোয়ারে প্লাবিত হতে পারে পুরো এলাকা।
একাধিক এলাকাবাসী জানান, এই রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি নদী রক্ষা বেড়িবাঁধের ওপর হওয়ায় দুর্যোগের সময় মানুষের নিরাপদ আশ্রয় ও জরুরি যাতায়াতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত বলেন, পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ হওয়ায় ইউনিয়ন পরিষদ মেরামত কাজ করেনা। দ্রুত সড়কটির সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে নদী রক্ষা বেড়িবাঁধের স্থায়িত্ব নিশ্চিত করতেও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পাওবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ বলেন,আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আগামী বাজটে ৪নং কয়রা লঞ্চঘাটের দক্ষিন পাশে স্লুইগেট অভিমুখী সিসি ব্লক বসানো ওই রাস্তাটি সংষ্কারের জন্য প্রস্তাবনা পাঠিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
সংযুক্তি ছবি: খুলনার কয়রা উপজেলার ৪নং লঞ্চঘাটের দক্ষিন পাশে সিসি ব্লক হয়তে স্লুইসগেট অভিমুখী প্রায় ৮শ মিটার বেঁড়িবাধ ১ যুগের ও বেশি সময় সংষ্কার হয়নি, দূর্ভোগ।
কয়রা,খুলনা
তাং ৫/৭/২৬ইং
এ জাতীয় আরো খবর..