কয়রায় ধানক্ষেত থেকে গৃহবধুর লাশ উদ্ধার
ইমরান হোসেন
কয়রা প্রতিনিধিঃ
কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের ইঁদুর ধরার জন্য দেওয়া ফাঁদ থেকে বরুণ বৈদ্যর স্ত্রী লতিফা বৈদ্য (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৭ টার দিকে মহেশ্বরীপুর গ্রামের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় গ্রাম পুলিশ রাজা গাজী জানান, শনিবার সন্ধ্যায় মাঠ থেকে গরু আনতে গিয়ে লতিকা বৈদ্য আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে জানায়। রোববার সকালে পথচারীরা ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
গ্রামবাসী জানান, ধানখেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় তা ঠেকাতে কৃষক নিরোদ রায় তার জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছিলেন। সেই ফাঁদে জড়িয়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়রা থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, মহেশ্বরীপুর গ্রামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ধানখেতে ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরো খবর..