. .
.

অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যশোর জেলা যুবদল

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যশোর জেলা যুবদল
সুমন ঘোষ যশোর

বিভিন্ন অনলাইন ও অখ্যাত গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা যুবদল। একই সঙ্গে এসব প্রকাশনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
বুধবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যুবদল ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় নেমেছে। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। বিগত সরকারের সময় হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি নতুন নেতৃত্ব দেওয়ার পর থেকে জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার কাজ চলছে। কিন্তু এই সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে জেলা যুবদলের কয়েকজন নেতাকর্মীকে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত উল্লেখ করে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন নেতারা।
আনসারুল হক রানা বলেন, “যুবদলের কোনো নেতাকর্মী এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। একটি স্বার্থান্বেষী মহল বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো অভিযোগ প্রকাশের আগে সঠিক তদন্ত ও তথ্য যাচাই করা উচিত। একই সঙ্গে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনসহ অন্যান্য

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--