. .
.

বাজুয়ায় শ্যামা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

বাজুয়ায় শ্যামা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মোঃ হাফিজুর রহমান 
বাগেরহাট জেলি প্রতিনিধি

শ্যামা পূজা উপলক্ষে দাকোপ উপজেলা বাজুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেড়ের খাল নদীতে এক কিলোমিটার দীর্ঘ এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বাজুয়ার বেড়ের খাল সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের আয়োজনে এক কিলোমিটার ব্যাপী এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্যামা পূজা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ দেখতে বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার দর্শনার্থী বাজুয়ার খাল নদীতে ট্রলার নিয়ে ভ্রমণ করেন এবং নদীর দুপাশে ভিড় জমায়। এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে চারটি বাইচের নৌকা অংশগ্রহণ করে। পাশাপাশি শতাধিক ট্রলার ও নৌকা নিয়ে কয়েকশত দর্শনার্থীরা নদীতে বাইচের নৌকার সাথে অংশগ্রহণ করেন। এ সময় বাজুয়ার বেড়ের খাল নদী ও দু পাড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেনো এক ভিন্ন উৎসবে মিলিত হয়। এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি বাবু বিবেকানন্দ রায়, সহ-সভাপতি বাবু অনিমেষ মন্ডল সাধারণ সম্পাদক বাবু সুকুমার মাঝি প্রমুখ।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--