. .
.

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান কাজ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান কাজ
 নবাগত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম

মোঃ আবিদুল হক মুন্নাঃ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে পুলিশের প্রধান কাজ।সমাজে বিশৃঙ্খলা, চাঁদাবাজ বন্ধে পুলিশ সর্বোতক চেষ্টা করবে। তরুণ ও শিশুদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হবে।আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তারা যদি বিপথে যায়, সেটি শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন হবে অশনিসংকেত। সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জেলা পুলিশের আয়োজনে শনিবার ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,সাতক্ষীরায় যতদিন দায়িত্বে থাকবো জেলার মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।অপরাধীর কোনো পরিচয় নেই। পুলিশ বিভাগের কেউ অপরাধে করলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।এবারের ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিন্ত করতে জেলা পুলিশের বিশেষ টিম কাম করা শুরু করেছে। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআইও-১ মোঃ আব্দুল আলিম প্রমুখ।এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ক্যাপসানঃ সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--