. .
.

যশোরে বেজ পাড়ায় জয় দত্ত মানবতার ফেরিওয়ালা।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo

যশোরে বেজ পাড়ায় জয় দত্ত মানবতার ফেরিওয়ালা। 
ছবিঃ সুমন ঘোষ
ফটো সাংবাদিক 
যশোর সদর 

যশোরের জয় দত্ত এ যেন এক মানবতার জ্বলন্ত উদাহরণ  যা মুখে বলে শেষ করা যাবে না  জয় দত্ত দীর্ঘদিন ধরে সামাজিক ও সেবামূলক কাজের সাথে জড়িত যেমন ইয়াভ ফাউন্ডেশন এর কো ফাউন্ডার হিসেবে কাজ করছে.
  কাজের সূত্র ধরে প্রতিদিন তার কাছে অসংখ্য মেসেজ আসে জরুরী রক্তের প্রয়োজন কোথাও মানুষ ডোনার খুঁজে পাচ্ছে না সে তার বাস্তব অভিজ্ঞতা তাকে ভাবিয়ে তোলে  সে চিন্তা করতে লাগল কিভাবে সমাজের দারিদ্র্য মানুষের রক্তের সমস্যার সমাধান করা যায়। এই প্রশ্ন থেকেই নেক্সট ব্লাড তৈরির ভাবনা আসে। 

রিসার্চ করতে গিয়ে সে জানতে পারে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৩ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয় কিন্তু সংগ্রহ সম্ভব হয় মাত্র ৮/৯ লক্ষ ব্যাগ এর মধ্য অনেক ক্ষেত্রেই সময় লেগে যায় অতিরিক্ত খরচ হয় আর সেই সময়ে একজন রোগীর জীবন ঝুঁকিতে পড়ে। এই বাস্তবতা থেকে জয় দত্ত সিদ্ধান্ত নেয়। এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে এক ক্লিকেই মানুষ নিজের এলাকার সঠিক রক্তদাতাকে খুঁজে পাবে। 

নেক্সট ব্লাড এর মূল উদ্দেশ্য একটাই রক্ত দিতে ইচ্ছুক ডোনার এবং রক্তের প্রয়োজন থাকা মানুষ এই দুই পক্ষের মধ্যেও সরাসরি দ্রুত নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা তৈরি করা
মাত্র কয়েকটি তথ্য দিয়ে খুব সহজে একটি ফরম  পূরণ করেই  একজন মানুষ ভেরিফাইড ব্লাড ডোনার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারেন। 
জয় দত্তর ইচ্ছা বাংলাদেশের প্রতিটি মানুষ খুব সহজে  দ্রুত সময়ে প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করতে পারে নেক্সট ব্লাড এর মাধ্যমে। নেক্সট ব্লাড সারা বাংলাদেশের মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। কোন চাজ ছাড়াই মানুষ যেন সময় মতো রক্ত পায়  একটি জীবন বাঁচাতে পারে এই লক্ষ্য নিয়েই নেক্সট ব্লাড এগিয়ে যাচ্ছে। 
নেক্সট ব্লাড শুধু একটি প্ল্যাটফর্ম নয় একটি মানুষের জীবন বাঁচানোর একটি ডিজিটাল উদ্যোগ। জয় দত্ত আরো বলেন দেশের মানুষ তাকে সার্বিক বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এটাই তার কাম্য।সে মানুষের জন্য কাজ করতে চাই।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--