. .
.

চাঁচড়া-রাজগঞ্জ সড়কের ৪ কিলোমিটার অংশ প্রশস্তকরণ কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

চাঁচড়া-রাজগঞ্জ সড়কের ৪ কিলোমিটার অংশ প্রশস্তকরণ কাজের উদ্বোধন
সুমন ঘোষ 
নিজস্ব প্রতিবেদক, যশোর

 যশোরের চাঁচড়া আরএইচডি থেকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ জিসি সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এ উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে।
শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় তিনি বলেন, সড়কটি কয়েক বছর আগে সংস্কার করা হলেও এর সংকীর্ণতা মানুষের চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। বর্তমানে ৪ হাজার মিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল হবে। তিনি বলেন, জনগণের সেবাই তাঁর অগ্রাধিকার এবং দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।
এলজিইডি সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাতুড়িয়া, চাঁচড়া মধ্যপাড়া, চাঁচড়া মমিনপাড়া, দাড়িপাড়া, কালাবাগা, রূপদিয়ার একাংশ এবং মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার একাংশের কয়েক হাজার মানুষ উন্নত যোগাযোগ সুবিধা পাবেন। এতে স্থানীয় কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জরুরি সেবায় যাতায়াত আরও সহজ হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--