যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
তুহিন হোসেন যশোর সংবাদদাতা
যশোর জেলার প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,
রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার প্রেস ও ছাপাখানা মালিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন।
পুলিশ সুপার বলেন, সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে প্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক দায়বদ্ধতা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও আইন ও সরকারের নির্দেশনার পরিপন্থী কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।
তিনি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, গুজব এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য প্রেস ও ছাপাখানা মালিকদের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেল মো. আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মাসুম খানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং যশোর জেলার প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সদস্যরা।
এ জাতীয় আরো খবর..