. .
.

যশোরে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক মামলায় দুই সহযোগী গ্রেফতার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক মামলায় দুই সহযোগী গ্রেফতার

সুমন ঘোষ 
যশোর 




যশোরে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী আলী হোসেনের দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটকরা হলেন খোলাডাঙ্গা মুন্সিপাড়ার মৃত মাহাবুবুর রহমানের ছেলে খালেদুর রহমান টিটু এবং খোলাডাঙ্গা কারবালা এলাকার শেখ নুরুদ্দিনের ছেলে শেখ মইনুদ্দিন ফেরদৌস। জানা গেছে, টিটুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন ধারায় অন্তত ১৫টি মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুরে এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি দল শহরের এমকে রোডের সন্ধানী সুপার মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় ‘মেসার্স তন্নী ইলেকট্রনিক্স’ নামের একটি দোকান থেকে মালিক আলী হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন।
পরে তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান দোকানের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে টিটু ও ফেরদৌসকে শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, ঘটনার কিছু সময় আগে তারা দোকানে আসেন এবং ফেরদৌস একটি ব্যাগ রেখে যান।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--