. .
.

যশোরে ভ্যান উল্টে চালক আহত হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে ভ্যান উল্টে চালক আহত হাসপাতালে ভর্তি 

মোঃ নুরুজ্জামান (নয়ন)
যশোর প্রতিনিধি. 

যশোরের সদর উপজেলার হাসিমপুর এলাকায় ভ্যান উল্টে আসাদুল ইসলাম (৪০) নামে এক চালক আহত হয়েছেন। সোমবার সকালে হাসিমপুর  সেলফি রোড  এই দুর্ঘটনা ঘটে।

আহত মোঃআসাদুল ইসলাম সদর উপজেলার হাসিমপুর গ্রামের মোঃ মহরমের ছেলে। পেশায় তিনি একজন মোটর ভ্যান চালক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়  সোমবার সকাল ৯ ঘটিকার দিকে মোঃ আসাদুল ইসলাম নিজের মোটর ভ্যানটি নিয়ে ঘুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হাসিমপুর  সেলফি রোড এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--