. .
.

পিপরাইলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীর বসতভিটা দখলের চেষ্টা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ভুক্তভোগী

পিপরাইলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীর বসতভিটা দখলের চেষ্টা

উপজেলা প্রতিনিধি:
মোঃ সুমন মিয়া
ফুলতলা (খুলনা), মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

খুলনা জেলার ফুলতলা থানাধীন জামিরা ইউনিয়নের পিপরাইল গ্রামে আনেছা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা ও তার বুদ্ধিপ্রতিবন্ধী কন্যার বসতভিটা দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ বছর আগে আনেছা বেগম সালাউদ্দিন শেখ ও মোসাঃ সুরাইয়া বেগমের কাছ থেকে ৬ শতক জমি (এসএ দাগ নং–১২৭৩, আরএস দাগ নং–১২৫৪) ক্রয় করেন। পরবর্তীতে তিনি সেখানে টিন ও বাঁশের বেড়া দিয়ে বসতঘর নির্মাণ করে বুদ্ধিপ্রতিবন্ধী কন্যাকে নিয়ে বসবাস শুরু করেন।
ভুক্তভোগীর স্বামী মৃত ও কোনো পুত্রসন্তান না থাকায় প্রতিবেশী পীর মোহাম্মদ মোল্ল্যা (৭৯), পিতা মৃত সাদেক মোল্ল্যা ও তার পরিবারের সদস্যরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দখল চেষ্টায় ব্যর্থ হয়ে পীর মোহাম্মদ মোল্ল্যা ফুলতলা সিনিয়র সহকারী জজ আদালতে একটি আমানত মামলা দায়ের করেন। তবে ২০২৩ সালের ১২ নভেম্বর আদালত আনেছা বেগমের পক্ষে রায় ঘোষণা করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই ভুক্তভোগী ও তার কন্যাকে বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন ও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান আনেছা বেগম।
তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করলে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যায়ের প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে পীর মোহাম্মদ মোল্ল্যা গং খুলনার বিজ্ঞ আদালতে ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীসহ মোট ১৫ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন (মামলা নং সিআর-২৫), বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--