. .
.

‎জামিরায় অভিযানে অস্ত্র ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

‎জামিরায় অভিযানে অস্ত্র ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেফতার
‎
‎খুলনার ফুলতলা উপজেলার জামিরা এলাকায় অভিযান চালিয়ে দুই মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ফুলতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের নির্দেশনায়  চৌকস অফিসার এসআই শফিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন, ফুলতলা থানায় দায়ের করা অস্ত্র মামলার আসামি আলামিন ওরফে সুজন এবং ডুমুরিয়া থানার চাঁদাবাজি মামলার আসামি জুয়েল।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামিরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে দুই আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়।
‎ফুলতলা থানা পুলিশ জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--