. .
.

শহীদ আকুলের শাহাদাতবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

শহীদ আকুলের শাহাদাতবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল
সুমন ঘোষ যশোর 


যশোর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক শহীদ আশিকুর রহমান আকুলের ১৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতাকর্মীরা।
শুক্রবার বেলা ১১টায় শহীদ আকুলের কবর জিয়ারত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা শহীদ আকুলের রাজনৈতিক জীবন, সংগ্রাম ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, আশিকুর রহমান আকুল ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক। দলের বিভিন্ন সংকটময় সময়ে তাঁর সাহসী ভূমিকা এবং আত্মত্যাগ যশোরের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, শহীদ আকুলের আদর্শ, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--