. .
.

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় কেশবপুরের অমলেন্দু দাস অপু

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় কেশবপুরের অমলেন্দু দাস অপু

তুহিন হোসেন  যশোর সংবাদদাতা 

যশোরের কেশবপুরের কৃতী সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে ধর্ম-বর্ণ-পরিচয় কোনো নাগরিকের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। তিনি বিভিন্ন সম্প্রদায়ের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়।

সভা শেষে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপি ও হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সংসদ সদস্য মিস সুবর্ণ ঠাকুর শিকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি তপন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ উরাঁও, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা,এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--