. .
.

যশোর মনিহার এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৬

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অভিযুক্ত

সুমন ঘোষ 
ফটো সাংবাদিক 
যশোর সদর 

যশোর মনিহার এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

 আটক মাসুদ রানা যশোর শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাকে আটক করা হয়।

বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি রয়েছেন।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন যে তিনি কক্সবাজার থেকে আনুমানিক দুই হাজার থেকে দুই হাজার দুইশ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে পেটে করে বহন করেন। পরবর্তীতে এক্স-রে পরীক্ষায় তাঁর পেটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।


র‌্যাবের পাহারায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--