. .
.

এনডাব্লিউইউ'র স্থায়ী ক্যাম্পাসে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভবন নির্মাণ কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

এনডাব্লিউইউ'র স্থায়ী ক্যাম্পাসে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভবন নির্মাণ কাজের উদ্বোধন 



খুলনা, ১৮ নভেম্বর, ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা-ঢাকা মহাসড়ক সংলগ্ন লবনচরা এলাকায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র চেয়ারম্যান মো: মিজানুর রহমান। একই সাথে তিনি ভবন নির্মাণের শুভ কাজের উদ্বোধন করেন। 

ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে তিনি নিজ হাতে একটি ইট নির্মাণ কাজের অংশ হিসেবে স্থাপন করেন। এসময় তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহণের পর আমার প্রথম কমিটমেন্ট ছিল স্থায়ী ক্যাম্পাস নির্মান। তবে ই  বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ অনেক চ্যালেঞ্জের মুখে শুরু করা হয়েছে।  অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এই শুভ যাত্রা শুরু হলো। শিক্ষার্থীদের দাবি পূরণে আমরা সব সময় সজাগ রয়েছি। শিক্ষা ছাড়া জাতির জন্য ভূমিকা রাখা সম্ভব নয়। এজন্য সকলকে শিক্ষায় মনোনিবেশ গুরুত্ব সহকারে করতে হবে।  তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতের সকল উন্নয়ন কাজে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। 


এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার ড. শেখ রফিকুর রহমান, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ভবন নির্মাণ কাজের সার্বিক বিষয়ের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলমাস হোসাইন। 
উল্লেখ্য ২০২৫ সালের ১৮ নভেম্বর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থায়ী ক্যাম্পাসে পাইলিং কাজের উদ্বোধন এর মধ্য দিয়ে ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর কাজের শুভ সূচনা হয়েছিল।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--