. .
.

তাড়াশে বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী মিছিল ও প্রতিবাদ সভা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

তাড়াশে বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী মিছিল ও প্রতিবাদ সভা

মো. সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে সন্ত্রাসবিরোধী মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে সকালে তাড়াশ উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল রহমান টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন ও জিয়াউর রহমান জিয়া, প্রভাষক ওবায়দুল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এফএম শাহআলম, যুগ্ম আহ্বায়ক শূকর মির্জা, মিলন খান ও তারেক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহিত ও সদস্য সচিব হীরাসহ পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান বক্তারা।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--