. .
.

ইরান হামলার দায়িত্ব ইসরায়েলের কাঁধে চাপাতে চায় যুক্তরাষ্ট্র: আরটি'র এক্সক্লুসিভ প্রতিবেদন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo

ইরান হামলার দায়িত্ব ইসরায়েলের কাঁধে চাপাতে চায় যুক্তরাষ্ট্র: আরটি'র এক্সক্লুসিভ প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক — যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রধান দায়িত্ব ইসরায়েলের কাঁধে চাপিয়ে দিতে পারে বলে একটি এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করা হয়েছে রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি। সংবাদমাধ্যম আরটি-এর তেহরান ব্যুরো চিফের কাছে একজন সামরিক কর্মকরতা এই তথ্য জানিয়েছেন।

সূত্রের বরাত, ওয়াশিংটন সরাসরি হামলা চালিয়ে নিজেকে যুদ্ধের 'উদ্যোক্তা' হিসেবে চিহ্নিত হওয়া এড়াতে চায়। তারা রাজনৈতিক ও সামরিক খরচ নিজেদের থেকে সরিয়ে ইসরায়েলের ওপর চাপাতে চাইছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কার্যকর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সমর্থন দিয়ে পেছন থেকে সহায়তা করবে।
ইরানের দৃষ্টিকোণ থেকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন যেকোনো সামরিক পদক্ষেপকে তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ইচ্ছার সঙ্গে সমন্বিত বলে বিবেচনা করবে। অর্থাৎ, ইসরায়েলের হামলাকে তারা আমেরিকার প্রত্যক্ষ সমর্থনপুষ্ট বলে মনে করবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে পরোক্ষ পরমাণু আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী অঞ্চলে ব্যাপক মোতায়েন করছে। ইসরায়েলও সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। গত বছরের ইসরায়েল-ইরান সংঘাতের (১২ দিনের যুদ্ধ) অভিজ্ঞতা এখানে প্রভাব ফেলছে।

 তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে এই দাবির জবাব দেয়নি, তবে তারা যেকোনো হামলাকে আমেরিকা-ইসরায়েলের যৌথ ষড়যন্ত্র বলে চিহ্নিত করে আসছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--