এসআরবি'র অভিযানে বিদেশি রিভলবারসহ গ্রেফতার- ১
তৌহিদ সরোয়ার
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া
গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ০৭:৫০ ঘটিকার সময় কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, গুলি ও মোবাইলসহ মোঃ শিহাব উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ দফাদার পাড়া গ্রামের শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পাশে ইটের রাস্তার উপর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ০১ (এক) টি বিদেশি রিভলবার, ০২ (দুই) রাউন্ড গুলি, ০১ (এক) রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, ০১টি পুরাতন বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত ০১ (এক) টি সিমসহ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ শিহাব উদ্দীন (৫৪), পিতা- মৃত তফিল উদ্দিন প্রামাণিক, মাতা- জুবেলা খাতুন, সাং- দফাদার পাড়া ৩নং ওয়ার্ড, ইউনিয়ন- ফিলিপনগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।
এ ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ধৃত
এ জাতীয় আরো খবর..