অভয়নগরে চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ডিফেন্স পার্টি গঠন।
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার ০৭ নং শুভরাড়া ইউনিয়নের রানাগাতী বালুর মাঠে গতকাল ১০ মার্চ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে আইনশৃংখলা মিটিং।
শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিংয়ের মূল এজেন্ডা ছিলো কিভাবে অত্র এলাকায় চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেট নির্মূল করা যায়। সম্প্রতি উপজেলার ৭ ও ৮ নং ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের নিকট ব্যাপকভাবে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ এই আইনশৃংখলা মিটিং করে।
মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে, আপাতত সর্বদলিয় ডিফেন্স পার্টি গঠন করে পুলিশের সহায়তায় এলাকা পাহারা দিতে হবে। রাত দশটার পর কোন দোকানপাট খোলা রাখা যাবেনা। মাদক নিয়ন্ত্রণে প্রত্যেকটা অভিভাবক তাদের সন্তানকে কঠোর নিয়ন্ত্রণ করবে। কোন মাদক কারবারি বা চাঁদাবাজকে পুলিশ বা ডিফেন্স পার্টি ধরলে কেউ সুপারিশ করতে পারবেনা।
মিটিংয়ে অতিথি হিসাবে উপস্থিত থেকে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নাসির উদ্দিন এলাকাবাসীর যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পাশে পাবেন বলে প্রতিশ্রুতি দেন। মিটিংয়ে আরো যারা বক্তব্য রাখেন তারা হলেন শুভরাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন ফারাজি, উপজেলা বিএনপির সদস্য ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের ইমান আলী, উপজেলা বিএনপির সদস্য শাহাজান গাজী, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রফিজুল ইসলাম। রানাগাতী অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে বিপ্লব কুমের দে সহ আরো অনেকে।
এ জাতীয় আরো খবর..