অভয়নগরে পান চাষীরা বিভিন্ন দাবীতে ইএনও' র নিকট স্মারক লিপি প্রদান
আমিনুর রহমানঃ
অর্থকারী ফসল পান, পান চাষিদের রক্ষা ও পান থেকে দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের দাবিতে রবিবার ( ৯ নভেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ পান চাষি সমিতি অভয়নগর শাখা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি তে পান রপ্তানির ক্ষেত্রে বর্ধিত শুল্ক বাতিল করে পান রপ্তানির দুয়ার উন্মুক্ত করে পান শিল্প ও পান চাষিদের রক্ষার দাবি করা হয়। একই সাথে পান চাষিদের সরাসরি সরকারি প্রণোদনা প্রদান, স্বল্প সুদে কৃষি ঋন প্রদান এবং ব্যাংক ও এনজিওর হয়রানি বন্ধের দাবি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহন করেন প্রশাসনিক কর্মকর্তা। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সধারণ সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, পান চাষি সমিতির অভয়নগর শাখার আহ্বায়ক মিলন পাল সদস্য সচিব শেখ নূর আলম, সাবেক মেম্বর কাওসার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।