. .
.

jhikargacha

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ঝিকরগাছায় শিশুপুত্র সহ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আল মুজাহিদ 
(ঝিকরগাছা) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় এক শিশুপুত্র সহ এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ গৃহবধু রেবেকা খাতুন (৩০) ও শিশুপুত্র সোহরাব হোসেনের লাশ উদ্ধার করেছে । এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জনি মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত রেবেকা খাতুনের বোন ছাফিয়া বেগম সাথে পৈতৃক সম্পত্তি বিক্রি করা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ থাকার কারনে এই আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন নিহত রেবেকার শশুর রবিউল ইসলাম। তবে আত্মহত্যার কারন নিয়ে ভিন্ন দাবি করেছেন নিহত রেবেকার বোন ছাফিয়া বেগম।তিনি বলেন  রেবেকার স্বামী জনি মিয়া চরম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে জনি মিয়া তার বোনের ওপর নানা ভাবে মানুষিক ও শারিরীক নির্যাতন করে আসছে। ঝিকরগাছা থানা পুলিশ জানায় লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এটি আত্মহত্যা নাকি অন্য কোন রহস্য রয়েছে এর পিছনে তা খতিয়ে দেখছে পুলিশ সেই সাথে আটক স্বামী  জনি মিয়াকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--