. .
.

যশোরে যুবলীগের মিছিলের অভিযোগে পাঁচজন আটক,

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে যুবলীগের মিছিলের অভিযোগে পাঁচজন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
সুমন ঘোষ যশোর 

যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও দায়ের করেছে।
আটক ব্যক্তিরা হলেন— শহরের কাজীপাড়া এলাকার সৈয়দ তৌফিক জাহান, শফিকুল ইসলাম সুজন, বাবলু শেখ, সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার আনোয়ার হোসেন বাবু।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ও রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ভেরিফাইড ফেসবুক পেজে যশোরে যুবলীগের কর্মসূচি পালনের দাবি করে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলোতে শহরের গরীবশাহ রোড এলাকায় মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে ভিডিওতে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন গোপন কার্যক্রমে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এছাড়া যুবলীগের ব্যানারে হওয়া মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলমান রয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--