. .
.

রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো 
সাগর নোমানী
 রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. তৈয়ব আলী মুকুল, সদস্য (মুক্তিযোদ্ধা বিষয়ক), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি; ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল, সদস্য (সাংগঠনিক), রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম ও যুগ্ম আহ্বায়ক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী জেলা; এবং সদস্য সচিব আরাফাত রহমান কোকো, ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর।

সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক মো. আলিম উদ্দিন রবিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রাহাত কামাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ইঞ্জিনিয়ারদের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী দিনগুলোতে দেশ ও জাতিকে বিনির্মাণে ইঞ্জিনিয়ারদের একত্রিত হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জি. অনুপ কুমার সাহা, ইঞ্জি. কুদরাত ই খোদা, ইঞ্জি. শামিম, ইঞ্জি. টুটুল, ইঞ্জি. আশরাফুল ইসলাম শিশির, ইঞ্জি. সজিবসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--