. .
.

যশোরে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের রুফটপ ক্যাফেতে প্রবেশ ফি নিয়ে প্রশ্ন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


যশোরে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের রুফটপ ক্যাফেতে প্রবেশ ফি নিয়ে প্রশ্ন

যশোর প্রতিনিধিঃ  বাপ্পি 
যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের রুফটপ ক্যাফেতে আগত গ্রাহকদের কাছ থেকে প্রবেশের জন্য অতিরিক্ত ১০০ টাকা করে নেওয়ার হয় এবং সেটা খাবার অর্ডার করলে তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয় এমন নিয়মই ছিল হোটেল ওরিয়নে।কিন্তু অভিযোগ উঠেছে এখন প্রবেশ ফি আর খাবারের সঙ্গে এডজাস্ট করা হচ্ছে না  বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ক্যাফেতে খাবার খেতে গেলে গ্রাহকদের প্রথমে ১০০ টাকা প্রবেশ মূল্য পরিশোধ করতে হচ্ছে। এরপর আলাদাভাবে খাবারের মূল্যও পরিশোধ করতে হচ্ছে। এতে অনেক গ্রাহক অতিরিক্ত অর্থ গুনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহকের প্রশ্ন, একটি রেস্টুরেন্ট বা ক্যাফেতে খাবার গ্রহণের উদ্দেশ্যে প্রবেশ করতেই যদি নির্ধারিত ফি দিতে হয়, তাহলে খাবারের প্রকৃত মূল্য কত এবং এই অতিরিক্ত অর্থ গ্রহণের যৌক্তিকতা কী? তাদের দাবি, বিষয়টি পরিষ্কারভাবে জানানো না হলে এটি গ্রাহক স্বার্থের পরিপন্থী হতে পারে।

তবে ক্যাফে কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী পূর্বে এই প্রবেশ মূল্যটা খাবারের সঙ্গে এডজাস্ট করা হতো কিন্তু বর্তমানে সেটা আর করা হচ্ছে না।
সচেতন মহলের দাবি, গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া হলে তা স্পষ্টভাবে প্রদর্শন এবং তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন তারা।

প্রশ্ন উঠেছে—রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে প্রবেশ ফি আদায় কতটা যৌক্তিক, আর এতে গ্রাহকরা প্রকৃতপক্ষে অতিরিক্ত আর্থিক বোঝার মুখে পড়ছেন কি না—সেই উত্তর এখন খুঁজছেন যশোরের ভোক্তারা।p

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--