. .
.

যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন কাটার চেষ্টা, নারী আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন কাটার চেষ্টা, নারী আটক

সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন কাটার সময় এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
আটক নারী নিলুফা হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাঢুড়া গ্রামের শাহিনের স্ত্রী ও মৃত বিঙরাজের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাচ্চু তালুকদারের স্ত্রী সুফিয়া বেগম (৫৬) চিকিৎসার জন্য হাসপাতালে এসে করোনারি কেয়ার ইউনিটের নিচে মেডিসিন বিভাগের চেম্বারের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন থেকে এক নারী কাটার দিয়ে তার গলার স্বর্ণের চেইন কাটার চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে সুফিয়া বেগম চিৎকার শুরু করলে আশপাশের রোগী ও স্বজনরা এগিয়ে আসেন। পরে উপস্থিত জনতা ওই নারীকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে হাসপাতালে দায়িত্বে থাকা টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
ভুক্তভোগী সুফিয়া বেগম বলেন, পেছন থেকে কখন যে তার গলার চেইন কাটার চেষ্টা করা হয়েছে, তা তিনি বুঝতে পারেননি। অন্য রোগী ও উপস্থিত লোকজনের তৎপরতায় ওই নারীকে আটক করা সম্ভব হয়েছে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আটক নিলুফাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--