. .
.

দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।


দিঘলিয়া প্রতিনিধি মোঃ রুবেল শেখ।

দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার জুট টেক্সটাইল প্রাইভেট লিমিটেড মিল কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। শ্যামল গাইন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা সুপ্রভাত গাইনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে কটুক্তির অভিযোগ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয়। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, ১১টার দিকে পুলিশ বিষয়টি অবগত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে শ্যামল গাইনকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় শ্যামল গাইনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--