. .
.

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: মোঃ নুরুজ্জামান

যশোর শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার দৃশ্য আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনার পর স্মৃতিস্তম্ভের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ ও নায়েক মো. মুসাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি স্মৃতিস্তম্ভ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, সোমবার সন্ধ্যায় অগ্নিসংযোগের প্রতিবাদে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহেদ মোহাম্মদ রিজভী, জেলা মুখপাত্র সাঈদ সান, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে পুলিশের স্পেশাল টিম কাজ শুরু করেছে। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--