. .
.

যশোরে সংবাদপত্র জগতের পরিচিত মুখ আবুল কালামের ইন্তেকাল

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে সংবাদপত্র জগতের পরিচিত মুখ আবুল কালামের ইন্তেকাল
সুমন ঘোষ যশোর 

যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার বাসিন্দা এবং সংবাদপত্র জগতের পরিচিত মুখ আবুল কালাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সংবাদপত্র সংশ্লিষ্টদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আবুল কালাম ছিলেন সাবেক দৈনিক লোকসমাজ পত্রিকার কর্মী আবুল কাশেমের ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি সংবাদপত্র হকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদপত্র পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে নীরবে কাজ করা এই মানুষটি পেশাগত দায়িত্বের পাশাপাশি তার বিনয়ী ও অমায়িক আচরণের জন্য এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত প্রিয়।
স্থানীয়রা জানান, আবুল কালাম ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও মানবিক মানুষ। সবার সঙ্গে হাসিমুখে কথা বলা এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার আলাদা পরিচিতি গড়ে উঠেছিল। তার মৃত্যুতে সংবাদপত্র বিপণন কর্মীদের মাঝেও নেমে এসেছে শোকের আবহ।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
আবুল কালামের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--