. .
.

প্রতিপক্ষের মারপিটে কৃষক নিহত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

প্রতিপক্ষের মারপিটে কৃষক নিহত 

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের মারপিটে
মিন্টু শেখ(৪৫) নামে  এক কৃষক নিহত হয়েছেন। 
সোমবার (১৮ মে) সন্ধা ৬ টার দিকে মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের মারপিটে কৃষক মিন্টু শেখ গুরুতর জখম হয়। স্বজনেরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধা ৭ টার দিকে সে মারা যায়।
ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। 
মিন্টু শেখের হত্যাকারিদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--