মহান মে দিবস আজ
শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
আজ ১ মে, মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেচও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এ দিনটি পালন করা হয়।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনে বহু শ্রমিক প্রাণ হারান। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় শ্রমিক অধিকারের ইতিহাস। এরপর থেকেই ১ মে বিশ্বজুড়ে শ্রমিক সংহতির প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।
এ উপলক্ষে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
আজকের এই দিনে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। মহান মে দিবস সফল হোক।
এ জাতীয় আরো খবর..